- এটি একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান। এর মাধ্যমে আপনি ঘরে বসেই
খুব সহজে ইন্টারন্যাশনাল ই-কমার্স সাইটগুলো থেকে পন্য কিনতে পারবেন। অর্থাৎ যেসব সাইট থেকে পন্য কিনতে
ডলার($) লাগে সেসব সাইট থেকে পন্য কিনতে পারবেন।
Ø আপনি আলিএক্সপ্রেস বিজনেস এর মাধ্যমে প্রোডাক্ট কেন কিনবেন?
- অন্য সবার থেকে আমরাই দিচ্ছি সবচেয়ে কম রেটে প্রোডাক্ট কেনার সুযোগ। নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কারনবশঃত প্রোডাক্ট হাতে না পেলে পুরো টাকা ফেরৎ। ২৪/৭ দিন অনলাইন সাপোর্ট। বিদেশী সাইটগুলো যখন যে অফার দিবে তা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে জানিয়ে দেয়া হয়।
Ø যেভাবে অর্ডার করবেন
- প্রথমে আপনি যে প্রোডাক্টটি কিনতে চান তার লিংক আমাদের গ্রুপে পোস্ট করুন। এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে, প্রোডাক্টের লিংকের সাথে প্রোডাক্টের কালার এবং কত পিস তা বিস্তারিত উল্লেখ করতে হবে। আর হ্যা, কোন শর্ট ওয়েব লিংক গ্রহনযোগ্য নয়। তারপর আমরা আপনাকে জানিয়ে দিব যে কত টাকা এবং সর্বোচ্চ কতদিন লাগতে পারে।
Ø যেভাবে প্রোডাক্টের মূল্য
নির্ধারন করা হয়
- প্রোডাক্টের মূল্য = (প্রোডাক্টের মূল্য x ১৫০ টাকা)+(প্রোডাক্টের শিপিং খরচ যদি থাকে x ১৫০ টাকা)। উদাহরণঃ মনে করেন, আপনি এমন একটি প্রোডাক্ট আনতে চাচ্ছেন যার মূল্য ৫ ডলার, শিপিং খরচও আছে ১ ডলার তাহলে মোট কত খরচ পরবে? মোট খরচ = (৫x১৫০)+(১x১৫০) = ৯০০/- টাকা মাত্র।
Ø
আপনি হয়তবা ভাবছেন যে শিপিং খরচ কি?
- শিপিং খরচ হচ্ছে, আপনি যে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তার মূল্য সেলার কতৃক নির্ধারিত থাকে এবং তা প্রোডাক্টের নিচে উল্লেখ করা থাকে যা আপনি দেখতে পাবেন। সব প্রোডাক্টে যে শিপিং খরচ থাকে তা কিন্তু নয় বরং অধিকাংশ প্রোডাক্ট সেলার ফ্রী শিপিং করে থাকে যা প্রোডাক্টের নিচে উল্লেখ থাকে। তাই আপনি যদি ঐই ফ্রী শিপিং এর প্রোডাক্ট সিলেক্ট করেন তাহলে আমরাও আপনার কাছ থেকে কোন শিপিং চার্জ নিব না।
Ø
কিছু গুরুত্বপূর্ন বিষয়ঃ
(ক) যেই প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন সর্বপ্রথম তা সার্চ দিবেন তারপর ঐই প্রোডাক্ট গুলির ফিডব্যাক গুলো দেখবেন আর দেখবেন প্রোডাক্টটি কত জন ক্রেতা কিনেছে। যারা এই প্রোডাক্টের ব্যাপারে ভাল ফিডব্যাক দিয়েছে। ঐই প্রোডাক্টটি অর্ডার করবেন। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন এক প্রোডাক্ট অন্য একজন সেলার আরও কম দামে দিচ্ছে কিন্তু তার ফিডব্যাক অপশনে তেমন কিছু লেখা নেই অথবা খুব কম অর্ডার সে পেয়েছে। এই ধরনের সেলার থেকে প্রোডাক্ট অর্ডার না করাই ভাল।
(খ) আপনাকে আগে পেমেন্ট করতে হবে তাহলেই আমরা আপনার অর্ডার কনফার্ম করতে পারব। কেননা অর্ডার করতে হলে অমাদেরকেও আগে পেমেন্ট করতে হয়। তা না হলে আমরাও আপনাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট নিতাম না।
(গ) পেমেন্ট কনফার্ম হওয়ার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্মেশন ডকুমেন্ট যেমন প্রোডাক্ট নম্বর ও গ্রাহক কোড জানিয়ে দেয়া হবে। এক্ষত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি উক্ত ২৪ ঘন্টার ভিতরে কোন প্রোডাক্টের দাম কমে তাহলে টাকা ফেরৎ পাবেন এবং যদি কোন প্রোডাক্টের দাম বাড়ে তাহলে বাড়তি টাকা আপনাকেই পে করতে হবে যদি অর্ডার করতে চান।
(ঘ) যদি বিদেশ থেকে সরাসরি আপনার ঠিকানায় অর্ডার করতে চান তাহলে আপনার ঠিকানা(নাম, রোড নম্বর/এড্রেস, বাড়ির নম্বর, এলাকার নাম, সিটির নাম, পোস্টাল কোড ও মোবাইল নম্বর) আমাদের দিতে হবে। এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি কোন কারনে প্রোডাক্ট আপনার হাতে না পৌছায় তাহলে আলিএক্সপ্রেস বিজনেস কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(ঙ) অর্ডার কনফার্মেশন ডকুমেন্ট দেওয়ার পর প্রোডাক্টের
বিস্তারিত ভালভাবে চেক করবেন যে, সবকিছু ঠিক আছে কি না। যদি কোন অর্ডার বাতিল করতে হয় তাহলে পে করার
পরবর্তী সর্বোচ্চ ২৪ ঘন্টার ভিতরে জানাতে হবে।
(চ) ফ্রী শিপিং-এ সাধারনত প্রোডাক্ট আসতে ১৫-৬০ দিন আবার অনেক সময় ১৫-৯০ দিন সময়ও লাগে তাই ধৈর্য্য ধরতে হবে।
(ছ) লাক্সারিয়াস, ভারী অথবা বড় প্রোডাক্টের ক্ষেত্রে সরকার কতৃক কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক ধার্য করা হয়। সাধারনত ছোট এবং ওজন কম হলে কাস্টমস ডিউটি ধার্য করে না। তাই প্রোডাক্টের তারতম্য হিসেবে ডিউটি বসে ও তা কম বেশি হতে পারে। সুতরাং কাস্টমস কতৃক ধার্যকৃত টাকা(ভ্যাট) আপনাকে বহন করতে হবে। যদি আপনার প্রোডাক্টে ভ্যাট আসে সেক্ষেত্রে প্রোডাক্ট আমাদের হাতে আসার সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে উক্ত ভ্যাট পরিশোধ করতে হবে। কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক উক্ত টাকার একটি রসিদ দেয়, যা পরবর্তীতে প্রোডাক্ট কুরিয়ার করার সময় আপনাকে প্রেরণ করা হবে।
(জ) আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। কুরিয়ার চার্জ প্রোডাক্টের ধরনের উপর নির্ভর করে যা সাধারনত ৬০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্তু বা তার চেয়ে কম বেশী হতে পারে। মূল কথা হল কুরিয়ার চার্জ কিন্তু আপনাকেই বহন করতে হবে।
(ঝ) অনলাইনে লেনদেন করার জন্য সবচাইতে বড় প্রয়োজন বিশ্বাস। আপনার যদি আমাদের উপর বিশ্বাস না হয় তা হলে অর্ডার না করার জন্য বিনীত অনুরোধ রইল।
আমাদের
কিছু অনুরোধ
- ব্যস্ততার কারনে
সঠিক সময়ে সবার প্রশ্নের উত্তর বা রিপ্লাই দেয়া সম্ভব হয় না তাই আমরা ক্ষমাপ্রার্থী। তবুও আমরা সবসময় চেষ্টা করব আপনাদের সাপোর্ট
দেওয়ার। প্রোডাক্ট আসতে যেহেতু ১৫-৬০ দিন বা তার চেয়েও বেশি সময় লাগে তাই উক্ত সময়ের মধ্য আপনার প্রোডাক্টের
অবস্থান সমপর্কে জানতে চেয়ে সময় নষ্ট করবেন না। যখনই প্রোডাক্ট আমাদের হাতে আসবে তখন আমরা
আপনাকে জানাবো। আপনাদের
মূল্যবান মতামত/প্রতিক্রিয়া আমাদের সেবার মান উন্নত ও আমাদেরকে সামনে
এগিয়ে নিতে উদ্বুদ্ধ করে। তাই আমাদের
এই ফেসবুক অফিসিয়াল পেজে আপনাদের রিভিউ আশা করছি। আমাদের
ব্যাপারে কোন খারাপ ফিডব্যাক/রিভিউ/মন্তব্য
দেওয়ার পূর্বে আপনার অভিযোগ আমাদেরকে জানান, আমরা সর্বাত্মক
সমাধান দেওয়ার চেষ্টা করবো।
[বিঃদ্রঃ আমি যদি আলিএক্সপ্রেস
বিজনেস এ অর্ডার করি তাহলে স্বজ্ঞানে উপরোক্ত
নীতিমালা মানিতে বাধ্য থাকিব।]